ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বেনাপোল ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন

যশোরের বেনাপোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বেনাপোল ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে বেনাপোল রেল স্টেশন রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষনা করেন। 


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সেক্রেটারী বজলুর রহমান, বেনাপোল বাজার কমিটি’র সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর আঃলীগের প্রচার সম্পাদক আকবার আলী, বেনাপোল স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, স্থানীয় মুক্তিযোদ্ধা,সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।


বেনাপোলে প্রবীন ডাক্তার আব্দুল মান্নান বেনাপোল  ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন৷

ads
ads
ads

Our Facebook Page

↑